আল মালিক আল জাহির রুকন আল দিন বাইবার্স আল বানদুকদারি আবু আল ফাতিহ) (১৯ জুলাই ১২২৩ – ১ জুলাই ১২৭৭)| রুকুনুদ্দিন বাইবার্স (দ্য প্যান্থার) (বাগদাদ, সিরিয়াতে যখন তাতারীদের আক্রমণের সামনে কেউ টিকতে পারছিল না তখন মঙ্গোলিয়ানদের বিরুদ্ধে ও ক্রুশেডের বিরুদ্ধে চিতাবাঘ রূপে আর্বিভূত দিগ্বিজয়ী বীর। যার বদৌলতে আইয়্যুবীর বিজয়কৃত বায়তুল মোকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে রক্ষা পায় শেষবারের মত) |
১২৫০ সালে মানসূরাহ্ এর যুদ্ধে সুলতান রুকনউদ্দীন বাইবারস ক্রুসেডের নেতৃত্ব দানকারী সম্রাট ৯ম লুই-কে স্বপারিষদে বন্দী করেন। এটা ছিল বিরাট এক সাফল্য কারণ ক্রুসেডের ইতিহাসে এই প্রথম বারের ক্রুসেডের নেতৃত্ব দানকারী কোন সম্রাটকে স্বপারিষদে বন্দী করা গেল। ক্রুসেডের নেতৃত্ব দানকারী খোদ ফ্রান্সের সম্রাট বন্দী সুলতান রুকনউদ্দীন বাইবারস এর কাছে!
সুলতান রুকনউদ্দীন বাইবারস চাইছিলেন যে সম্রাটকে মুক্তি দেওয়ার শর্ত হবে ১টাই- সেটা অল কান্ট্রি অব ত্রিপোলী মুসলিমদের কাছে ছেড়ে দিতে হবে। কিন্তু সুলতান তুরান শাহ্ সম্রাট ৯ম লুইকে অর্থের বিনিময়ে মুক্ত করে দিলে সুলতান রুকনউদ্দীন বাইবারস এতই ক্রুদ্ধ হন যে, – সুলতান তুরান শাহকে হত্যাই করে ফেলেন। কারণ তার মতে অর্থের বিনিময়ে সম্রাট ৯ম লুইকে মুক্ত করে দেওয়া ছিল মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা। তার অসাধারন রণনৈপূণ্যে মামলুক সালতানাত দূর্ধর্ষ বার্বার,মঙ্গোল,ক্রুসেডার এবং গুপ্তঘাতকদে হাত থেকে নিরাপদ হয়ে পরবর্তী আড়াই শত বছর পর্যন্ত টিকে ছিল।
১৭ বছরের দীর্ঘ শাসন শেষে ১২৭৭ সালের ২রা মে মৃত্যু বরণ করেন। তাকে দামেসকের জাহিরিয়া পাঠাগারের পাশে দাফন করা হয়।

0 Comments